”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

Month: October 2024

একজন শ্রমিকের জগৎ সংসার বিশাল….

বাবা জন্ম থেকেই অন্ধ, মা অন্য মানুষের বাসায় কাজ করে, অভাবের ঘরে ছোটকাল এ পড়ালেখার সুযোগ পাই নাই। বাল্যকালে বিবাহের পিড়িতে বসতে হয়। স্বামী সুদের উপর টাকা নিয়ে এক দালাল এর মাধ্যমে একটা গাড়ি কিনে, পরে দালাল টাকাও নষ্ট করলো , গাড়িও নিয়া গেলো, উল্টা মামলার আসামী হইলো আমার জামাই। রাগ কইরা গাড়ীর কাগজপত্র পুইরা ফালাইছি। এখন কাজ করি যা বেতন পাই তা থেকে কিস্তি দেই। কোন রকম একটু মোটা চাইলের ভাত, লবন, মরিচ দিয়ে মাখাইয়া খাই। নোংরা পরিবেশে সন্তানের নিরাপত্তা নাই। তবুও স্বপ্ন নিয়া দিন কাটাই। শ্রমিকের জগৎ সংসার বিশাল জটিল।

Updated: October 17, 2024 — 11:37 am

দায়িত্ববোধ

অন্যন্যা মেয়েদের মত আমার জীবনের স্বপ্ন ছিল পড়াশোনা করা।কিন্তু সংসারের বোঝা কাধে নিয়ে নিজের সব স্বপ্ন দায়িত্ববোধের কাছে হেরে গেছে।

Updated: October 7, 2024 — 12:46 pm

আর কোন উপায় ছিলো না…..

৪ মাস বেকার থাকার পর বাড়ি থেকে মাকে দিয়া ২০০০০ টাকা কিস্তি তুলে ৫ মাসের বাড়ি ভাড়া আর দোকান বাকী দিয়ে, বন্ধুকে পরিবার সহ গ্রামে পাঠায়া দিলাম।বউ বাচ্চা দেশে রাইখা, মেছে উইঠা চাকরী খুজবো।কেন যে নিয়োগ বন্ধ আমরা কি খাইয়া বাচমু। জানি না।কবে লোক নিবো তাও জানি না।

Updated: October 3, 2024 — 6:29 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018