আমার নাম মোছাঃ ময়না বেগম, বয়স- ২৫ বছর। আমি আশুলিয়া এলাকার একটি পোশাক কারখানায় প্রায় ৭বছর চাকরি করি। নুন্যতম মজুরি বাড়ানোর পর থেকে লাইনচীফ প্রোডাকশনের টার্গেট বাড়িয়ে দেয়। সঠিক সময়ে প্রোডাকশন দেওয়ার পরও সুপারভাইজার, লাইনচীফ অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার সাথে এমন ব্যবহার কেন করে তা জিজ্ঞাস করলে লাইনচীফ আমাকে বাজে প্রস্তাব দেয় এবং তার কথায় রাজি হলে আর এমন করবেনা বলে। নানা অজুহাতে আমার শরীরে বাজেভাবে স্পর্শ করে, হাত ধরে। প্রতিবাদ করতে গেলে বলে- কাজ করতে না পারলে রিজাইন দিয়ে চলে যা। আমি ৩/৪ বার ওয়েলফেয়ার অফিসার এর কাছে গিয়ে অভিযোগ করি কিন্তু কোনো সমাধান পাইনি। বাধ্য হয়ে আমি মেনেজমেন্টের কাছে অভিযোগ করি। প্রতিবাদ করা এবং অভিযোগ দেওয়ার কারণে লাইনচীফ আমাকে অকথ্য ভাষায় গালাগালি সহ হুমকি দিয়েছে “যে ভাবেই হোক তোকে আমি কারখানা থেকে বের করেই ছাড়ব“। এই নির্যাতনের শেষ কোথায়?







Users Today : 360
Users Yesterday : 306
This Month : 2539
This Year : 51269
Total Users : 131767
Views Today : 1298
Total views : 474849
Who's Online : 2