আমার বন্ধু অনেকদিন কারখানায় কাজ করতে করতে হঠাৎ হাটু ব্যাথায় ভুগতেছিলো।কারখানায় গিয়ে প্রডাকশন দিতে পারে না। কারখানার অফিসার অনেক খারাপ কথা বলে। চিন্তা করলো রিক্সা চালাই।সে রিক্সা এখন চালাতে বিভিন্ন বাধাসহ নানা সমস্যায় দিন কাটছে। আমরা শ্রমিকরা যাবো কোথায়।
Category: অন্যান্য
বানের জলে সব বাসাইয়া নিল………….
অনেক কস্ট করে গার্মেন্টস কাজ করি। কিছু টাকা জমাইয়া ,শেরপুর গ্রামের বাড়িতে ছোট একটা টিনের ঘর করলাম ৩ মাস ও হলো না । কিছু টাকা ঋণ ও করেছি । চিন্তা করছিলাম কুরবানীর ঈদের বোনাস পেয়ে ঋণ পরিশোধ করমো । কপাল মন্দ হলে যা হয় । বন্যায় আমার ঘর বাড়ী সব বাসাইয়া নিয়া গেল। আমার ভাগ্য আবার আমারে পথে বসাইয়া দিল ।।
বিকল করে দিলো আমাকে ঐ কারেন্টের যন্ত্রটা ….
আমি কারখানায় ও বাসায় খেটে খেটে জীবন শেষ করলাম কিন্তু উন্নতি তো তাদেরই হলো যারা আমার শরীরের এনার্জী টুকু চুষে নিয়েছে ঐ সারাদিনের কারেন্টের যন্ত্রটা দিয়ে ,যন্ত্রটা একদিন বিকল হলে ইলেকট্ট্রিসিয়ান ঠিক করে ,আমার তো কোমড়ের ,মেরুদন্ডরে ও মনের পারস্ বিকল হয়ে গেছে ইলেট্রিসিয়ান তো ঠিক করতে পারবে না করবেও না, আমার আছে একমাত্র আল্লাহ ।





Users Today : 160
Users Yesterday : 185
This Month : 1793
This Year : 50523
Total Users : 131021
Views Today : 505
Total views : 472557
Who's Online : 1