”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

Category: অন্যান্য

জলবায়ু পরিবর্তনের প্রভাব..

জলবায়ু পরিবর্তনের কারনে জ্বর,ঠান্ডা,কাশি শরীর দুর্বল লেগেই থাকে । প্রতি মাসে 1200/1500 টাকার লাগে।কারখানায় ঠিকভাবে কাজ করতে পারি না।অনুপস্তিত থাকি টাকাও কম পাই।তখন চলতে পারি না।মাস শেষে একটি টাকাও থাকে না।দোকান বাকি খাই।ডাল,আলু ভর্তা খেয়ে বুক জ্বালাপোড়া করে।খাবারে পুষ্টি নাইেএজন্য বেশি অসুস্থ হয়ে যাই।

Updated: September 2, 2025 — 5:15 pm

গার্মেন্টস এর বকাবকি গুলো আর শুনতে মন চায় না….

কারখানায় কাজ করতে আর মন চায় না জীবন বাচাতে হলে উপার্জন করতে হবে,তাই পথ খুজে বের করি ছোট পান দোকানের ব্যাবসা।কষ্ট হলেও কেউ অকথ্য ভাষায় গালি দেয় না।

Updated: September 2, 2025 — 4:48 pm

একজন নারী শ্রমিকের আত্বকথা।

নাম: মোছাঃ বকুল বেগম
বয়স – ৩৬ বছর
কারখানা: আশুলিয়ায় অবস্থানরত জিন্স ফ্যাক্টরি
পদবি – অপারেটর
তার বিয়ের বয়স ২০ বছর, তার একটি কন্যা সন্তান আছে তার বয়স ১৭ বছর,
ঢাকায় এসেছে ০৮ বছর হলো, গ্রামে অনেক কষ্ট করেছে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে, স্বামী ঠিক মতো কাজ না করার কারনে শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে। ঢাকায় এসে তারা দুজনেই চাকরি করেন ৫ বছর ভালোই ছিলেন, কিন্তু দুই বছর আগে এক মেয়ের সাথে আমার স্বামী সম্পর্ক করেন এবং সেই বিষয় নিয়ে পারিবারিক ভাবে সমাধান করা হয়, এরপর পর থেকে সে আর কাজ করেনা, আমার আয়ের উপর চলে আমি প্রতিবাদ করলে আমাকে মারধর করে, সেই কারনে কিছু বলিনা।

মোছাঃ বকুল বেগম এর ছবি

গত ছয়মাস হলো আর একটি মেয়ের সাথে সম্পর্ক করেন এবং তাকে বিয়ে করেন এর প্রতিবাদ করতে গিয়েছিলাম আমাকে ঘরের দরজা বন্ধ করে অমানুষিক অত্যাচার করেছে , তার মারধর এর কারনে আমার একটি চোখে সমস্যা হয়েছে, আমি ডাক্তার দেখাতে যাবো সেই চিকিৎসার টাকা ও আমার কাছে নেই, কারন বেতন আসার সংগে সংগেই আমার স্বামী আমার একাউন্ট থেকে সম্পুর্ন টাকা উঠিয়ে নিয়ে গেছে। আমি আর ডাক্তার ও দেখাতে পারলাম না এখন কি খাবো কি ভাবে চলবো এটাও জানিনা এবং মেয়েকে কি ভাবে চালাবো , তাই আমি এর বিচার চাই আপনাদের কাছে।

Updated: August 4, 2025 — 1:23 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018