আমার নাম মোছাঃ সাহিদা খাতুন, বয়স ৩১ বছর। আমি একজন শারিরীক প্রতিবন্ধি। আমার হাাঁটতে ও কথা বলতে কিছুটা সমস্যা হয়। আমার স্বামী আরেকটা বিয়ে করে আমাকে ও আমার ছেলেকে ছেড়ে চলে গেছে। আমি আশুলিয়ার মুন রেডিওয়্যার লিঃ এর একজন হেলপার হিসেবে চাকরি করি। এই চাকরি করেই আমি সংসারের ও আমার ছেলের পড়ালেখার খরচ চালাই। গত ০৪/০৩/২০২৬ ইং তারিখে আমি অসুস্থ থাকায় আমার লাইনচীফকে ফোন করে জানাই ও ছুটি নেই। পরেরদিন অফিসে গেলে আমাকে পিএম-এর চেম্বারে পাঠায়। সেখানে পিএম সাহেবকে অসুস্থতার কথা বলি। তিনি আমাকে লাইন পরিবর্তন করে দেয়ার কথা বললে আমি আপত্তি জানাই। এরপর আমাকে এইচআর বিভাগে পাঠায়। সেখানে আমার কাছ থেকে কয়েকটা ফরমে ও সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেয় এবং ১৮/০৩/২০২৬ ইং তারিখ পর্যন্ত ডিউটি করতে বলে, এরপর আমাকে আর ডিউটিতে আসতে না করে দেয়। আমি পিসি কমিটিতে বিষয়টি জানালে তাদের অনুরোধে পিএম আমার রিজাইন বাতিলের ফরম পূরন করে এডমিন বিভাগে জমা দেয়। ১২/০৩/২০২৬ ইং তারিখে আমাকে এডমিন বিভাগে ডেকে নিয়ে জানায় আমার রিজাইন পাশ হয়ে গেছে এবং আমাকে রিজাইন বাতিলের ফরম ফেরত দিয়ে দেয়। একটা মেশিনের নষ্ট হওয়ার অধিকার আছে কিন্তু আমাদের মত মানুষদের অসুস্থ হওয়ার অধিকার নাই।
সাম্প্রতিক পোস্ট
সাম্প্রতিক মন্তব্য
অনুসন্ধান করুন
সদস্য পরিচয়
দর্শনার্থী তথ্য






Users Today : 594
Users Yesterday : 1053
This Month : 6061
This Year : 38954
Total Users : 119452
Views Today : 1291
Total views : 431253
Who's Online : 1Your IP Address : 216.73.216.10
Server Time : 2026-06-13
Powered By XT Visitor Counter
আমাদের ঠিকানা
৪৬৪/এইচ ৪র্থ তলা, ইসলাম টাওয়ার, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯। ম্যাপ এ দেখুন
অফিস সময়
রবিবার – শুক্রবার: সকাল ১০ ঘটিকা – বিকাল ৫ ঘটিকা
শনিবার: সাপ্তাহিক বন্ধ