সেদিন সহকর্মী লাকীর বাসায় গেছিলাম। গিয়ে দেখি ওর বাসা পানির ওপরে ভাসে, টিনের চাল, গরমে টিন তেতে উঠে। তবুও বাসার ভেতরে সবাই মিলে হাসিখুশি, পাশে একজন আচার রোদে দিছে। খুব ভালো লাগছিল।
কিন্তু ভাবলাম, একটা ঝড়েই যদি উড়ে যায় এই ঘর? তখন কোথায় যাবে ওরা? নতুন বাসায় উঠার মতো টাকা তো আমাদের থাকে না। বেতনেই চলা মুশকিল।
আমাদের জীবনটাও যেন এই ভাসমান ঘরের মতো — কখন কী হয়, ঠিক নেই। তবুও আমরা একে-অপরকে ধরে রাখি, বাঁচার চেষ্টা করি।






Users Today : 8
Users Yesterday : 129
This Month : 4016
This Year : 59043
Total Users : 139541
Views Today : 27
Total views : 522825
Who's Online : 4