
নামঃ মোঃ আহনাফ আবিদ (ছদ্ম নাম), বর্তমান ঠিকানাঃ বটতলা, জামগড়া,
আশুলিয়া, সাভার, ঢাকা ।
কর্মস্থল/কারখানার নাম ঃ এবিসি এ্যাপারেলস লিঃ, ঠিকানাঃ আশুলিয়া-ডিইপিজেড
রোড, নরসিংহপুর, ইয়ারপুর, আশুলিয়া, ঢাকা-১৩৪১ এ ১০/১২/২০২৩ ইং তারিখ হইতে
অত্যান্ত সুনামের সহিত অপারেটর পদে কাজ করিয়া আসিতেছিলাম ।
গত ২৬/০৫/২০২৪ ইং তারিখ আনুমানিক বিকাল ৫:৩০ ঘটিকার সময় আমার
ফ্লোরের লাইনচীফকে জানাই আমার ছুটি লাগবে । তিনি ছুটি নেওয়ার কারন জানতে
চাইলে আমি বলি আমার স্ত্রী প্রেগনেট, ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আগামীকাল
বাচ্চা জন্ম দেওয়ার তারিখ । লাইনচীফ রবিউল স্যার সবকিছু জানার পর আমাকে
মৌখিকভাবে ছুটি দিয়ে দেন । গত ২৭/০৫/২০২৪ ইং তারিখে গ্রামের বাড়িতে যেয়ে
দেখি আমার স্ত্রী শারীরিকভাবে অনেক অসুস্থ । এরপর তাকে হাসপাতালে নিয়ে যাই
এবং ডাক্তার দেখানোর পর হাসপাতালে ভর্তি করাতে বলেন । হাসপাতালে কিছুদিন
চিকিৎসা নেওয়ার পর আমার স্ত্রী কিছুটা সুস্থ হলে আবার বাড়িতে চলে আসি ।
বাড়িতে থাকা অবস্থায় লাইনচীফ স্যারের সাথে আমার ফোনের মাধ্যমে যোগাযোগ
ছিল, তিনি আমাকে বলতেন যে, কোন সমস্যা নাই তোমার স্ত্রী সুস্থ হলে তারপর
তুমি চাকুরীতে জয়েন করো ।
গত ০৮/০৬/২০২৪ ইং তারিখে কারখানার কাজে উপস্থিত হলে লাইনচীফ স্যার
আমাকে এডমিনে ডেকে নিয়ে যান । সেখানে এডমিন ম্যানেজার স্যার আমাকে বলেন
যে, তোমারতো চাকুরী নাই । তুমি ১৩ দিন কারখানাতে অনুপস্থিত । এরপর আমি
লাইনচীফ স্যারের কাছ থেকে মৌখিকভাবে ছুটি নেওয়ার কথা জানালে তিনি তা শুনতে
চাননি । তিনি আমাকে বলেন, তুমি কারখানা থেকে রিজাইন দিয়ে চলে যাও । আমি
আমার চাকুরী ফেরত চাইলে এডমিন ম্যানেজার স্যার জোরপূর্বক আইডি কার্ড রেখে
দেন এবং কারখানা থেকে বাহির করে দেন ।
শ্রমিকের পরামর্শঃ আইনে মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা থাকলেও পিতৃত্বকালীন
কোন ছুটি ও সুবিধা নাই । পিতৃত্বকালীন ছুটি একজন পিতার অধিকার । এমন অধিকার
বাস্তবায়নে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে । এমন ছুটি
আরও আগেই সর্বস্তরে শুরু হওয়া উচিত ছিল । সরকারি এবং বেসরকারিভাবেই
পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা হোক । সন্তুান পালন নারীর একার দায়িত্ব নয়
। এ ক্ষেত্রে বাবা-মা দুজনেরই দায়িত্ব সমান । মাতৃত্বকালীন ছুটির সঙ্গে
পিতৃত্বকালীন ছুটিও একজন বাবার অধিকার । তিনি পিতৃত্বকালীন ছুটি হিসাবে
একজন বাবা ৩০ দিন বেতনসহ ছুটি চান ।




Users Today : 56
Users Yesterday : 144
This Month : 4301
This Year : 20319
Total Users : 100817
Views Today : 203
Total views : 388563
Who's Online : 1