আমার নাম সাহিদা বেগম। আমি আগামী এ্যাপারেলস লিঃ এর একজন অপারেটর। প্রতিনিয়ত নাইট ডিউটি করেতে হয় রাত ১২টা পর্যন্ত এবং মাসে ০৩টি শুক্রবার ওভারটাইম অথবা জেনারেল করতে হয়। এত পরিমান ডিউটি করার কারনে রাতে ঠিকমত ঘুম হয় না, সকালে উঠে বিছানাটা উঠাতে সময় পাইনা। শীত আসার পর থেকে বিছানা উঠানো হয়না, ঠিকমত রান্না করে খেতে পারি না, শুধু ভর্তা আর ডাল-ভাত কোনো রকম রান্না করে খাই। ঠিকমত গোসল না করার কারনে শরিরে এলার্জি জনিত সমস্যা হয়েছে। আমার স্বামী নেই, নিজেকেই সংসার চালাতে হয়। ০১টি মেয়ে আছে মায়ের কাছে থাকে, সেইখানে মেয়ের পড়ালেখার খরচ দিতে হয় এবং মায়ের সমস্ত খরচ আমার বহন করতে হয়। আমার নিজের খরচ, ঘর ভাড়া, খাওয়া খরচ সহ সব মিলিয়ে এই চাকরির উপর নির্ভরশীল, তাই কষ্ট করে হলেও চাকরি করতে হয়। কিছুই করার নেই আমাদের গারমেন্টস শ্রমিকদের জীবনটাই এইরকম। কোন প্রতিবাদ করতে পারি না কারন যদি কেউ প্রতিবাদ করে তাহলে তাকে বলে- ”যদি নাইট ডিউটি করতে না পারো তাহলে চাকরি ছেড়ে চলে যাও”। আবার অনেক শ্রমিকদের প্রতিবাদ করার কারনে বের করে দিয়েছে। জানি না এই রোবটের মত ডিউটি করা কবে শেষ হবে।






Users Today : 30
Users Yesterday : 139
This Month : 4330
This Year : 59357
Total Users : 139855
Views Today : 178
Total views : 524971
Who's Online : 2