আমার নাম মোসাঃ তানিয়া (ছদ্ম নাম)। আমি একজন পোশাক শ্রমিক। আমি শারমিন গ্রুপের ইশাত গার্মেন্টস লিমিটেড-এ অপারেটর হিসেবে কয়েক বছর ধরে চাকরি করি। আমাদের কারখানায় গত ২৫ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে JCPenny বায়ারের অডিট আসে। কারখানা পরিদর্শনের সময় বায়ারের লোক ময়লার ঝুড়িতে জেনারেল ডিউটির হাজিরার সাইন সীট পায় এবং তারা জেনারেল ডিউটি বন্ধ করে দেয়। জেনারেল ডিউটি বন্ধ করে দেয়ার কারনে আমাদের ছুটির টাকা (অর্জিত ছুটি) দিচ্ছে না। এখানে আমাদের অপরাধটা কী ছিল? আমাদের ন্যায্য পাওনা থেকে আমরা কেন বঞ্চিত হচ্ছি? গার্মেন্টেসে চাকরি করাটাই কী আমাদের অপরাধ? কারখানায় যা কিছুই হোক, সব দোষ শ্রমিকের।






Users Today : 16
Users Yesterday : 629
This Month : 6112
This Year : 39005
Total Users : 119503
Views Today : 123
Total views : 431528
Who's Online : 5