স্বামী ও স্ত্রী দুই জনই গামেন্টসে চাকুরী করে। তারা সংসারের শুরু থেকেই একে অপরের সহযোগী হয়ে কাজ করে। সারাদিন কারখানায় কাজ করে বাসায় ফেরার সময় দুইজনে মিলে বাজার করে আনে। বাসায় ফিরে একজন কাটা কুটি করে আরেক জন শাক সবজি ধুয়ে এজিয়ে দেয়। স্ত্রী রান্না করে আর স্বামী হাড়ি পাতিল পরিস্কার করে। এটা দেখে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে আর বিভিন্ন মন্তব্য করে। কিন্তু তিনি বলে আমি আমার বউকে কাজে সহযোগিতা করি, আমার বউ তো কাজ করে যাতে আমাদের সংসার যাতে ভাল চলে। ঘরে বাহিরে দুই জায়গায় কাজ করে, তাহলে আমি কেন তাকে কাজে সহযোগিতা করব না। দুইজনে মাসে যা বেতন পায় পরিকল্পনা করে খুব কষ্ট করে টাকা জমায়। দুই জনের পরিবারে হাড়ভাঙ্গা খাটুনির পর ও যতটুকু পারে খরচ করে। দুইজনের একটা স্বপ্ন ছেলে মেয়ে পড়াশোনা করে সমাজে ভালো কিছু করবে।








Users Today : 323
Users Yesterday : 306
This Month : 2502
This Year : 51232
Total Users : 131730
Views Today : 1220
Total views : 474771
Who's Online : 2