আমিও কম্পিউটার শিখছি,আজকাল ফেইসবুক ও চালাই, মাঝে মধ্যে ছবি ও আপলোড করি, লিখতে পারি পোস্ট দেই।জানতাম না কিছুই শিখেছিকম্পিউটার শিখতেএসে। আমার একটি বড় টাচওলা মোবাইল আছে গান শুনার জন্য কিনছিলাম এখন ফেইসবুক এর মাধ্যমে কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করা যায়, সবাইকে দেখা যায়, কোথাই কি দূর্ঘটনা ঘটলো কম সময়ে দেখা যায় ইন্টারনেট দিয়ে জানতে পারি।কম্পিউটার অফিসের বড় স্যারেরা চালাই,আমিও প্রথম যখন কম্পিউটার ক্লাসে বসে কম্পিউটার প্রশিক্ষন নিছিলাম তখন মনে হত এটাও কখনো সম্ভব হবে কখনো ভাবি নাই,আমি কম্পিউটার চালাবো, কম্পিউটার শিখবো। স্যারদের মত ইদুরের মত নাড়াচড়া করে মাউস ধরবো। যখন তারা আমাকে বলে আপনাদের জন্য ব্লগ তৈরী করা হবে আপনারা লিখবেন তখনতো মাথায় বাজপড়ল, এটা আবার কি যখন বুঝাইয়া দিল তখন আমি কি আনন্দ পাইছি কেমনে বুঝাব, আমার লেখা সবাই পড়বে। সুযোগ পেলে মানুষ সব পারে আমি পেরেছি ।
রাসেল, গাজীপুর



Users Today : 398
Users Yesterday : 372
This Month : 8048
This Year : 67913
Total Users : 148411
Views Today : 2134
Total views : 551296
Who's Online : 3