এই শীতে মায়ের হাতের পিঠা খাওয়া হয়নাই ।অনেক বার ছুটি চাইছি পাই নাই , এত কষ্টের জীবন কেন মাকে দেখিনা কতদিন ।
ছুটি
২১ তারিখ কারখানা বন্ধ থাকবে , লাল সবুজ জামা পইরা সারা দিন ঘুমামু।
শুটকি…..
ভালো আছি ,সৎ ও স্বচ্ছ আছি কোন গরীবের পেটে লাথি দেই না,উন্নত ও করতে চাই না।শুটকি আনছিলাম বাড়ি থেকে,শুটকি ভেজে ভাত খাই,বাকি দোকান থেকে বাকি দেয় না,পিয়াজ,রসুন ,মরিচ ঘরে কিছুই নাই। মনে আনন্দ নাই,বলার মানুষ নাই দেখার কেউ নাই।বলতে হবে ভালো আছি ।এ আমাদের জীবন ।পিছলে পরে গিয়ে পায়ে ব্যাথ্যা পেয়ে অনেক দিন যেতে পারছি না ফ্যাক্টরীতে, কারখানায় স্বামীর ও কাজ নাই।বাড়িতে যাবো দোকান বাকি বাসা বাড়া দিয়ে যেতে হবে।কোথায় পাবো টাকা ।তারপরও ভালো আছি।আমরা গরীব বলার মানুষ নাই।






Users Today : 37
Users Yesterday : 165
This Month : 4502
This Year : 59529
Total Users : 140027
Views Today : 171
Total views : 525670
Who's Online : 2