”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

মাতৃত্ব…..

বয়স টা এখনো ১৭ ছাড়েনি ,এরই মাঝে মাতৃত্বের দায়িত্ব কাধেঁ।চাকুরীটাও হাতছাড়া,সাব -কন্ট্রাক্ট কারখানাগুলোতে নামে মাত্র বেতনে কাজ করে দিন যায়।সেখানে ডে-কেয়ারের তো প্রশ্নই আসে না….

Updated: April 16, 2026 — 3:54 pm

নারী মমতাময়ী প্রয়োজনে দূর্গা

রাহিমা ও পলাশ দুই জনেই একই কারখানায় কাজ করে। প্রেম করে বিয়ে করে পরে পরিবার মেনে নেয়, কিন্তু রাহিমার শ্বাশুড়ি মন থেকে মেনে নিতে পারেনি। রাহিমা যখন গর্ভবতী তখন তার স্বামী ও শ্বাশুড়ি দুই জনে মিলে তাকে ঔষধ খাওয়ায় তারপর তার বাচ্চা নষ্ট হয়ে যায়, সে তার বাপের বাড়িতে চলে যায, এই ফাকে তার স্বামী আরেক জনের সাথে প্রেম করে এবং শারীরিক সম্পর্ক করে, রাহিমা তার ১কাছে জানতে চাইলে সে স্বীকার করে না, রাহিমাকে বাড়ি নিয়ে যেতে চায়, রাহিমা সাব চিন্তা করে তাকে ডির্ভোস দিয়ে দেয়।

Updated: April 9, 2026 — 4:47 pm

চাকরী নাই…

অনেক দির ধরে কারখানায় নিয়োগ নাই।চিন্তা ছিলো ঈদের পরে নিয়োগ দিবে কারখানায় ছোট ভাইটাকে চাকরি নিয়ে দিবো।ইনচার্য বলে নিয়োগ হবে না।প্রতিদিন কারো সঠিক সময়ে ডিউটির জন্য কেউ বা নতুন একটা চাকরীর জন্য দৌড়।কিন্তু চাকরী নাই।

Updated: April 5, 2026 — 5:16 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018