”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

মনে হয় আমার হায়াত শেষ…

ছোট বেলা থেকে কর্ম করতে শিখেছি , টানাটানির সংসারে পড়ালেখা ও তেমন করতে পারি নাই,গামের্ন্টস এ অনেক বছর চাকরি করলাম ,বর্তমানে কারখানায় কাজের পডাকশন এত বেশি ,আমি খেতে পারি এক প্লেট সেখানে তিন প্লেট খাব কিভাবে ,কাজের ক্ষেত্রটা তেমন, প্রসাব করি না, পানি খাই না,কাজের পডাকশন কম হওয়ার ভয়ে ,খারাপ গালি মারধর না খাই এই ভয়ে ,মনে হয় এত পরিশ্রম করে হায়াত শেষ।

Updated: December 1, 2021 — 4:39 pm

আমি শ্রমিক আমার পেট ও সম্নান আছে…

কারখানায় কাজের পডাকশন নিয়ে এত অমানবিক আচরন করেন ,এতটাই খারাপ ভাষা ব্যাবহার করেন সুপার ভাইজার,লাইনচীপ,পি এম জি এম এক পর্য়ায়ে চাকরি হতে বের করে দিয়ে মজুরীটা ও দেয় না।আমার দু মুঠো ভাত খেয়ে বাচতে হয়,আমার সম্নান আছে।

Updated: December 1, 2021 — 4:39 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018