আমি কারখানায় ও বাসায় খেটে খেটে জীবন শেষ করলাম কিন্তু উন্নতি তো তাদেরই হলো যারা আমার শরীরের এনার্জী টুকু চুষে নিয়েছে ঐ সারাদিনের কারেন্টের যন্ত্রটা দিয়ে ,যন্ত্রটা একদিন বিকল হলে ইলেকট্ট্রিসিয়ান ঠিক করে ,আমার তো কোমড়ের ,মেরুদন্ডরে ও মনের পারস্ বিকল হয়ে গেছে ইলেট্রিসিয়ান তো ঠিক করতে পারবে না করবেও না, আমার আছে একমাত্র আল্লাহ ।
মজুরী বৃদ্ধি…..
বাজার দর অনুযায়ী মজুরী পাই না।কাজ করতে করতে জীবন শেষ তারপরও কাজ হয় না।পডাকশন দিতে দিতে মারা গেলে ও পডাকশন নামক যন্ত্রনা থেকে রেহাই পাই না। আমাদের জীবন বাচান।পডাকশন টারগেট নামক যন্ত্রনা মানসিক সহিংসতা থেকে সকল ধরনের শ্রমিককে রক্ষা করুন।
দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার নামই শ্রমিকের জীবন।
গ্রাম থেকে ছোট বেলা এসেছিলাম। বাড়ি ঘর পাগলা নদীতে ভাসাইয়া নিছে। এজন্য কারখানায় কাজ করে দূ বেলা ডাল ভাত খেয়ে জীবন চলতেছিল কোন রকম । মজুরী একটু বাড়লেও বাসা বাড়াসহ সব কিছুর দাম এতো বাড়ছে, যে প্রডাকশন দিয়া যা পায় তা দিয়া পরিবারের খরচ চলে না। এখন মজুরী বৃদ্ধি তো দুরের কথা দ্রব্যমূল্যর দাম ধরা ছোয়ার বাহিরে ,তাহলে ভালো ছিল, আমাদের সবাইকে নদীতে ভাসিয়ে নিয়ে যেত নদি ভাংঙ্গার সময়।



Users Today : 295
Users Yesterday : 232
This Month : 8920
This Year : 41813
Total Users : 122311
Views Today : 1139
Total views : 439733
Who's Online : 2