”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

যিনি রক্ষক তিনিই ভক্ষক …

আমি যে স্যারের মুখে শুনেছি আমরা শ্রমিকদের মধ্যে কোনো ধরনের সমস্যা বা অসম্মানজনক কথা বললে তাকে জানাইতাম ,স্যারের কথা শুনে একদিন ঠিক জানাইলাম আমার বিষয়টি , পরে আমি আরও বেশি হয়রানী হলাম।তাহলে আমি যাব কোথায়, আর বিচার পাব কোথায়।

Updated: December 1, 2021 — 4:40 pm

যদি রিক্সা কেনার টাকা থাকতো

অনেক কস্ট করে বাবা মা পড়ালেখা করিয়েছেন,গামের্ন্টস কারখানায় কাজ নিয়েছি,কিন্তু কারখানায় কাজের চাপ,অকথ্য গালিগালাচ,বাবা মা তুলে ,চড়থাপ্পর সহ নানা অমানবিক আচরন আর মেনে নেয়া যায় না,আমিও মানুষ ,অনেক চাকরীর চেষ্টা করেছি , পাই নি, যদি আমার কিছু টাকা থাকত একটা রিক্সা কিনে চালাতাম ।

Updated: December 1, 2021 — 4:40 pm

গার্মে ন্টস শ্রমিক না হয়ে যদি ডাক্তার হতে পারতাম …

কারখানায় কত নারী শ্রমিক কাজ করে ,তাদের তো কত ধরনের সমস্যা হয়,পিরিয়ড হয় ,অনেক সময় অসুস্ত হয় পরে ,তখন কারখানার প্রাথমিক চিকিৎসা বা ছুটি কিছুই পায় না। সুপার ভাইজার দের তো মা, বোন,স্ত্রী আছে তারা যদি এটা অনুভব করে তাহলে নারীদের কস্ট বুজতে পারতো । আমার মনে হয় আমি যদি ম্যানেজম্যান বা ডাক্তার হতাম নারীদের ফ্রি চিকিৎসা করতাম,সুযোগ দিতাম ,তাহলে আমার উৎপাদন আরও বৃদ্ধি পেত।নারী আমার মা ।

Updated: December 1, 2021 — 4:39 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018