প্রত্যেকটা জায়গায় আমার মত শ্রমিকরা গায়ের ঘাম জড়িয়ে উপার্জন করে ,কিন্তু দিনশেষে বাজার দর অনুযায়ী পারিশ্রমিক পাই না।দিনশেষে আমাদের পেটে দূমূঠো ভাত জুটে না।মাছ গোসতো তো দুরের কথা। বাচ্চা যদি বলে মা আমার জন্য কি কেক এনেছো তখন শান্তনা ছাড়া আর কি দেব.দোকান বাকি তো অনেক হয়ে গেছে।আমাদের শ্রমিকের জীবনটাই বড় অদ্ভুত।
Category: অন্যান্য
গাড়িতে সিট নাই,,, মহিলা উইঠেন না………
এখন গাজীপুর অটো বন্ধ করে দিছে। রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাড়াইয়া থাইকা গাড়িতে উঠতে পারিনা। দাড়াইয়া ও মহিলা নেয় না । অফিসে যাইতে লেট হয় । মহিলাদের যদি দাড়াইয়া না নেন তাইলে একটা ব্যবস্থা কইরা দেন। সময়মতো অফিস না গেলেতো আমাগো লেট কাটে।

কারেন্ট এর জন্য কাজের অর্ডার কমে গেছে বলে …..
কারেন্ট এর জন্য প্রোডাকশন কম হওয়ায় কজের চাপ কমে গেছে বলে মালিকরা । আমাদের ৫ টায় ছুটি দিয়ে দেয় । আমাদের ওভারটাইম না হলে সংসার চালাতে কস্ট হয় ।





Users Today : 180
Users Yesterday : 185
This Month : 1813
This Year : 50543
Total Users : 131041
Views Today : 592
Total views : 472644
Who's Online : 2