আমি আখি। প্রতিদিন ভোরে ঘুম ভেঙ্গে সেলাই মেশিনে বসি, সারা দিন কাজ করি- অন্যের পোশাক বানাই, নিজের ভবিষ্যতটা ঠিক গড়তে পারি না। আগামীকাল মে দিবস, লাল পতাকার দিন। সবার ছুটি, অথচ আমরা যাবো কারখানায়। সবাই শ্রমিকের অধিকার নিয়ে কথা বলবে, মিছিল হবে, ব্যানার উড়বে- কিন্তু আমি, আমরা যারা সেলাই মেশিনে প্রতিদিন জীবনকে আটকে রেখেছি, আমাদের কন্ঠ কি কেউ শুনছে?
আমার চাওয়া বেশি না-
- বেতনটা যেন বাচার মতো হয়।
- নিরাপদ কাজের পরিবেশ চাই যাতে ভবন ধ্বসে মরতে না হয়।
- কাজের সময়টা যেন সহনীয় হয়।
- অসুস্থ হলে যেন চিকিতসা পাই।
- অতিরিক্ত কাজের সঠিক পারিশ্রমিক চাই।
- আমাদের কথা যেন কারখানার মালিকরা শুনেন।
- ইউনিয়ন করলে যেন চাকরী না যায়।
- একটু সম্মান, একটু শ্রদ্ধা- এই তো
মে দিবস হোক আমাদের কথা বলার দিন, শুধু শোনার দিন নয়।







Users Today : 38
Users Yesterday : 128
This Month : 2912
This Year : 51642
Total Users : 132140
Views Today : 462
Total views : 477085
Who's Online : 1