”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

”আমাদের কথা”

আমাদের কথা একটি শ্রমিক বান্ধব ব্লগ। শ্রমিকরা রাষ্ট, সমাজ,পরিবার, কর্মস্থলের অভিজ্ঞতা, তাদের প্রতিদিনের ভাল লাগা, অনুভুতি, দৈনন্দীন জীবনযাপন, সুখ-দুঃখ এবং তাদের জানা-না জানা কথা এই ব্লগে তুলে ধরতে পারবেন। আমাদের সংস্থা BCWS এই ব্লগের নীতিমালা মেনে ব্লগ লেখার জন্য শ্রমিক বোন ও ভাইদের আহবান করছে।

নির্দেশনা

ব্লক লেখকদের জন্য নির্দেশনা-
• রাজনৈতিক ও ধর্মীয়ভাব গাম্ভির্যে আঘাত করে এমন বক্তব্য লেখা যাবেনা
• নারী পুরুষ বৈষম্য, ধর্মীয় বৈষম্য ও সামাজিক বৈষম্য তৈরী করে এমন লেখা যাবেনা
• কোন তথ্যের অপ ব্যাখা দেয়া যাবেনা, কোন উদহারন বা তথ্য দিলে তথ্যের উৎসের সূত্র উল্লেখ করতে হবে,
• ইচ্ছাকৃতভাবে ফ্লাডিং করা না 
• কোন প্রকার বিজ্ঞাপন, উস্কানিমূলক তথ্য দেয়া যাবেনা, গুজব ছড়ানো যাবেনা,
• অশ্লীলছবি, অশ্লীললেখা, ভাষা ব্যবহার করা যাবেনা
• বে-আইনী, বর্ণবাদী সাম্প্রদায়িক উস্কানী, হিংসাত্বক ও ব্যক্তিগত আক্রমনমূলক লেখা যাবেনা
• অন্যের লেখা কপি করে নিজের নামে দেয়া যাবেনা
• লেখা ছাপানোর ক্ষেত্রে এডমিনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে

আমি সালমা ৫ বছর আগে…….

আমি সালমা ৫ বছর আগে  ঢাকার একটি পোশাক কারখানায় কাজ নিই। কাজ করার সময় জানতে পারি বিসিডব্লিউএস এর কথা ।   আমি বিসিডব্লিউএস থেকে বিভিন্ন বিষয়ে একাধিক প্রশিক্ষন পেয়েছি।বিসিডব্লিউএস শুধুমাত্র শ্রমিকদের অধিকার সর্ম্পকে শিখাই না মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহানুভুতি,অসহায়কে সাহায্য করা এবং নির্যাতিত,নিপীড়িত মানুষকে কিভাবে ভালোবাসা দিতে হয় সেই শিক্ষা ও পেয়েছি, আমি বিসিডব্লিউএস এসে বিনামূল্যে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষন নিয়েছি।জেনেছি ফেইসবুকও অন্য অপশন ব্যবহারের নিয়মকানুন।আমাদের লেখা ছাপানোর জন্য একটি জায়গা হবে আমরা আমাদের মনের কথা লিখবো তখন সবাই পড়বে দেখবে মন্তব্য করবে আমাদেরকে আর ছোট্র গন্ডির মধ্যে কেউ রাখতে পারবে না। আমার জন্য কম্পিউটার শিখাটা দরকার ছিল আমি অংশগ্রহনকারীর কমিটির সদস্য হওয়ার কারণে বিভিন্ন সময়ে শ্রমিকদের বিভিন্ন ছুটির দরখাস্ত লিখে দিতে হয় যেটা কম্পিউটারে করা যায়। এই সুযোগটা না পেলে আমার পক্ষে টাকা খরচ করে শিখা কষ্টসাধ্য ছিল।বিসিডব্লিউএস যেন সবসময় আমাদেরকে সাথে থাকে ।

……………… সালমা, আশুলিয়া

”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018