ব্লক লেখকদের জন্য নির্দেশনা- • রাজনৈতিক ও ধর্মীয়ভাব গাম্ভির্যে আঘাত করে এমন বক্তব্য লেখা যাবেনা • নারী পুরুষ বৈষম্য, ধর্মীয় বৈষম্য ও সামাজিক বৈষম্য তৈরী করে এমন লেখা যাবেনা • কোন তথ্যের অপ ব্যাখা দেয়া যাবেনা, কোন উদহারন বা তথ্য দিলে তথ্যের উৎসের সূত্র উল্লেখ করতে হবে, • ইচ্ছাকৃতভাবে ফ্লাডিং করা না • কোন প্রকার বিজ্ঞাপন, উস্কানিমূলক তথ্য দেয়া যাবেনা, গুজব ছড়ানো যাবেনা, • অশ্লীলছবি, অশ্লীললেখা, ভাষা ব্যবহার করা যাবেনা • বে-আইনী, বর্ণবাদী সাম্প্রদায়িক উস্কানী, হিংসাত্বক ও ব্যক্তিগত আক্রমনমূলক লেখা যাবেনা • অন্যের লেখা কপি করে নিজের নামে দেয়া যাবেনা • লেখা ছাপানোর ক্ষেত্রে এডমিনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে
আমি সালমা ৫ বছর আগে…….
আমি সালমা ৫ বছর আগে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ নিই। কাজ করার সময় জানতে পারি বিসিডব্লিউএস এর কথা । আমি বিসিডব্লিউএস থেকে বিভিন্ন বিষয়ে একাধিক প্রশিক্ষন পেয়েছি।বিসিডব্লিউএস শুধুমাত্র শ্রমিকদের অধিকার সর্ম্পকে শিখাই না মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহানুভুতি,অসহায়কে সাহায্য করা এবং নির্যাতিত,নিপীড়িত মানুষকে কিভাবে ভালোবাসা দিতে হয় সেই শিক্ষা ও পেয়েছি, আমি বিসিডব্লিউএস এসে বিনামূল্যে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষন নিয়েছি।জেনেছি ফেইসবুকও অন্য অপশন ব্যবহারের নিয়মকানুন।আমাদের লেখা ছাপানোর জন্য একটি জায়গা হবে আমরা আমাদের মনের কথা লিখবো তখন সবাই পড়বে দেখবে মন্তব্য করবে আমাদেরকে আর ছোট্র গন্ডির মধ্যে কেউ রাখতে পারবে না। আমার জন্য কম্পিউটার শিখাটা দরকার ছিল আমি অংশগ্রহনকারীর কমিটির সদস্য হওয়ার কারণে বিভিন্ন সময়ে শ্রমিকদের বিভিন্ন ছুটির দরখাস্ত লিখে দিতে হয় যেটা কম্পিউটারে করা যায়। এই সুযোগটা না পেলে আমার পক্ষে টাকা খরচ করে শিখা কষ্টসাধ্য ছিল।বিসিডব্লিউএস যেন সবসময় আমাদেরকে সাথে থাকে ।
……………… সালমা, আশুলিয়া
আমার ও কম্পিউটার আছে-
আমি কারখানায় কাজ করি। আমার এক সহকর্মীর কাছ থেকে বিসিডব্লিউএস সর্ম্পকে জানতে পারি। সেখান থেকে বিভিন্ন সময়ে শ্রম আইনের সচেতনতামূলক প্রশিক্ষন পেয়েছি, তাছাড়াও সবচেয়ে বেশি কার্যকরী ছিল সোস্যাল মিডিয়া প্রশিক্ষন এবং ২ মাসব্যাপী বিনামূল্যে কম্পিউটার এর প্রশিক্ষনের ব্যবস্থা। আমাদের মজুরী কম হওয়ার কারণে টাকা খরচ করে কোথাও গিয়ে কম্পিউটার শেখা আমাদের মত শ্রমিকদের পক্ষে সম্ভব না।প্রশিক্ষণ শেষ করে আমি কম্পিউটার কিনেছি বাসায় প্রাকটিস করি আর সেন্টার এ যাচ্ছি আরও শেখার জন্য। তাছাড়া আমাদের মনের কথা লিখার জন্য যে ব্লগ তৈরী করা হবে এটা আমাদের কথা সবাই জানতে পারবে এটা জেনে আমার অনেক ভালো লাগছে, আমি লিখব সেটাও আমাকে অনেক আনন্দ দেয় আমি এখন একা নই আমরাও পারব সুযোগ পেলে । আমার একটা অনুরোধ থাকবে বিসিডব্লিউএস যেন সবসময় শ্রমিকদের পাশে থাকে।
…….আলামিন , নারায়ণগন্জ





Users Today : 214
Users Yesterday : 360
This Month : 6949
This Year : 39842
Total Users : 120340
Views Today : 374
Total views : 433746
Who's Online : 41