আজ কারখানা খোলা , সকালে কারখানায় যাওয়ার সময় শীত শীত লাগছে , শীত এসে গেল মায়ের হাতের বানানো পিঠার কথা মনে পড়ে গেল ।
খাওয়ার সময় নেই…..
সময় কম বলে, কলমীশাক দিয়া কোন রকম ভাত খেয়ে বান্ধুবী কে ডাকতে গেলাম, অফিসে চল , লেইট হবে দেখে আলু ভর্তা প্লেটে রেখেই খাওয়া শেষ করলো , আমি বললাম খেয়ে নে ,আর কি রান্না করছিস, সে বললো আজ এক সপ্তাহ হলো বাজারে যাই না। বাজার করবো কি দিয়ে, সবকিছুর যেই দাম ২০ তারিখেই টাকা শেষ হয়ে যাই, টাকাই তো সমস্যা … যে বেতন পাই ,বাচ্চার জন্য কি পাঠাবো , আর আমি কি খাবো । স্বামীতো খবরই নেয় না । এজন্য বলি খাওযার সময়ও নাই বাজার করার টাকাও নাই । বাজার নাই বলে লাভ কি ,কাকে বলবো মনের দুঃখ সবারই তো একি অবস্থা। এখন কোন রকম পেট এ ভাত জুটলেই হলো। আমারো একি অবস্থা…
প্রতিবন্ধি হয়ে জন্ম বিধাতার ইচ্ছা …..
আমার সহকর্মী বলে ,আমি প্রতিবন্ধি হয়ে জন্ম নিয়েছি তা তো আমার অপরাধ না। বিধাতা যেভাবে বানিয়েছেন শুকরিয়া কিন্তু সমাজ আমাকে তুচ্ছ করে কত কস্ট চাপা রেখে চাকরি করেছি অপারেটর হিসেবে ,কিন্তু চাকরিটা আর করতে পারলাম না। পডাকশন ,টারগেট নামক একটি যন্তনার কারনে।








Users Today : 251
Users Yesterday : 283
This Month : 1140
This Year : 23934
Total Users : 104432
Views Today : 640
Total views : 400949
Who's Online : 1