”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

Day: December 1, 2025

শিশুদের নিরাপত্তা – একটি মৌলিক অধিকার….

তারা স্কুলে যায়, খেলে, হাসে , নতুন কিছু শিখতে চায়।

তাদের স্বপ্ন হয়তো একদিন ডাক্তার হওয়া, শিক্ষক হওয়া, অথবা তাদের পরিবারের জন্য কিছু করা।

এই স্বপ্নগুলো তখনই সত্যি হবে – যদি আমরা তাদের নিরাপদ পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সম্মান দিতে পারি।

Updated: December 1, 2025 — 6:10 pm

এক নারী শ্রমিককের সংগ্রামী জীবনের -কন্যা সন্তানের অনিশ্চয়তা ও অনিরাপদ জীবন…

কন্যা শিশুকে ডে- কেয়ার সেন্টারে রাখার সময় নাই,কারন 6 বছর পর্যন্ত বাচ্চা রাখে ,বাচ্চার বয়স 7 বছর চলে ,বাবা নেশা-খোর বেকার ।বাচ্চার দিকেও কোন খেয়াল রাখে না। গোসল ,খাওয়া অন্যন্য যত্ন ,ছোট শিশুটা নিজের কাজ নিজে একাই করে। বর্তমান যুগে ছোট শিশুদের নিরাপত্তার অভাব। কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টারে সন্তান রাখার বয়স বৃদ্ধিসহ ও শিশুর নির্যাতনমুক্ত নিরাপদ পরিবেশ চাই।

Updated: December 1, 2025 — 1:53 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018