আজকে মনটা ভালো না,তাই কারখানায় যেতে ভালো লাগতেছে না ।কিন্তু কাজে যেতে হবে ।
বেতন………
আমি সারা মাস কষ্ট করে কাজ করি । কোন মাসেই ঠিক মত বেতন পাই না । আমার খুব কস্ট হয় সময় মত বেতন না পেলে। বাসা ভাড়া সময় মত দিতে পারিনা,বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারি না। সবার কথা শুনতে হয় যে,মাসের ১০ তারিখের মধ্যে ঘর ভাড়া না দিতে পারলে বাসা থেকে বের হয়ে যাও।।
রাত পোহালে শুক্রবার…..
প্রতিদিন সকাল ৮ (আট) টা থেকে রাত ১১ (এগার) টা পর্যন্ত কাজ করতে করতে শরীর আর চলে না ।
দিন গুনতে থাকি কবে শুক্রবার আসবে। একটু আরাম করব বাসায়, ছেলে মেয়েদের সময় দিব।পোড়া কপাল ,বৃহস্পতিবার বিকালে শুনতে হয় শুক্রবার ডিউটি আছে।।






Users Today : 47
Users Yesterday : 139
This Month : 4347
This Year : 59374
Total Users : 139872
Views Today : 291
Total views : 525084
Who's Online : 1