কারখানা ছুটির পর বাহিরে বরে হইলাম , দেখি ঠান্ডা লাগেছে শীত আসছে মনে হয়।
Category: অন্যান্য
আমরা বড় অসহায়
যদিও তখন আমি ছিলাম না।
তবে শুনেছি, 1886 সালে শ্রমিক আন্দোলনের মূল দাবী ছিলো, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন আর 8 ঘন্টা বিশ্রাম। কিন্তু এখন স্বার্থলোভী মালিকেরা কি করছে শ্রমিকদের বিনোদন সময়টা কেড়ে নিয়ে দিনে রাতে 16 ঘন্টা ডিউটি করাচ্ছে। এতে অনেক শ্রমিক অসুস্থ হয়ে কাজও করে যাচ্ছে… আর না করেই বা কি করবো। আমরা শ্রমিকরা যে বড়ো অসহায়।
রাষ্ট্র আর স্বার্থলোভী মালিকেরা হয়তো ভুলে যায় আমরা গার্মেন্টস শ্রমিকরাই হলাম গার্মেন্টস শিল্পের সম্পদ, আর তাই শ্রমিকদের সুস্থতা মানে রাষ্ট্রের সুস্থতা শ্রমিকদের সুস্থতা মানে শিল্পের সুস্থতা আর তাই বলছি শ্রমিকদের অবহেলা নয় গুরুত্ব দিন …..
যেভাবে খাবারের দাম বাড়ছে পচা খাবারও কিনে খেতে পারবো না
আমরা শ্রমিকেরাতো সবসময় বাজারের পচাঁ (সস্তা) জিনিসটাই কিনে খাই 10-20 টাকা বাঁচানোর জন্য। কারন আমরা যেই মজুরি পাই তা দিয়ে আমাদের সংসার চলে না, তাই সবসময় বাজারের ভালো জিনিসটা রেখে খারাপ জিনিসটা কিনে 5/10 টা টাকা বাঁচিয়ে বাচ্চার টিফিনের জন্য রেখে দিই বা অন্য কোন কাজে লাগাই কিন্তু দ্রব্যমূল্যের দাম দিন দিন যেভাবে বাড়ছে তাতে মনে হচ্ছে আমাদের মতো গার্মেন্টস শ্রমিকদের সেই পচাঁ জিনিসগুলোও আর কিনে খাওয়া হবে না।






Users Today : 53
Users Yesterday : 165
This Month : 4518
This Year : 59545
Total Users : 140043
Views Today : 308
Total views : 525807
Who's Online : 1