”শ্রমিক বান্ধব ব্লগ”

Bangladesh Center for Workers’ Solidarity

আর কোন উপায় ছিলো না…..

৪ মাস বেকার থাকার পর বাড়ি থেকে মাকে দিয়া ২০০০০ টাকা কিস্তি তুলে ৫ মাসের বাড়ি ভাড়া আর দোকান বাকী দিয়ে, বন্ধুকে পরিবার সহ গ্রামে পাঠায়া দিলাম।বউ বাচ্চা দেশে রাইখা, মেছে উইঠা চাকরী খুজবো।কেন যে নিয়োগ বন্ধ আমরা কি খাইয়া বাচমু। জানি না।কবে লোক নিবো তাও জানি না।

Updated: October 3, 2024 — 6:29 pm

দুর্বিষহ এ জীবন….

অনেক ডিউটি করতে হয় বলে ৪ মাস আগে রিজাইন দেই।নতুন কারখানায় চাকরির আশায়।দেশের গ্যান্জাম শেষ হলে আশায় আছিলাম এবার লোক নিবো।

প্রথমে ছেলেদের নিতো না, তারপর এখন কাউরেই নেয় না।শুধু বউয়ের টাকায় সংসার চালোনো সম্ভব না।দোকান বাকী জমে গেছে দশ হাজার, ঘর ভাড়া ২ মাসের। ১ মাসে দোকান বাকী দেই তো আরেক মাসে ঘর ভাড়া।

কেমনে কি করমু দিশেহারা, কবে সমাধান হইবো জানি না।গেটে গেটে ঘুরে এখন আর পাড়ি না।

Updated: September 26, 2024 — 12:27 pm
”শ্রমিক বান্ধব ব্লগ” © 2018